দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর


এফই অনলাইন ডেস্ক   | Published: May 02, 2022 17:45:36 | Updated: May 03, 2022 09:16:55


দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিজ অবস্থান থেকে ঈদুল ফিতরের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্ননিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সরকারপ্রধান।

বাংলাদেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এক মাস সিয়াম সাধনার পর আবার ঈদুল ফিতর এসেছে জানিয়ে ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, ঈদুল ফিতর মানে আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্ননিয়োগ করি।

প্রধানমন্ত্রী দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, সুস্থ থাকুন, নিরাপদ খাকুন। ঈদ মোবারক।

Share if you like