দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ


FE Team | Published: September 20, 2021 20:32:05 | Updated: September 23, 2021 17:49:44


দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ

ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও দুর্গোৎসবে ভারতের বাঙালিদের এই মাছের স্বাদ দিতে আগের মতোই নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করেছে বাংলাদেশ সরকার।

এবার ভারতে ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার ৫২টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে রপ্তানির এই অনুমোদন দিয়ে চিঠি পাঠানো হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির বিষয়ে পাওয়া আবেদনগুলো যাচাই-বাছাই করে শর্ত সাপেক্ষে ৫২টি প্রতিষ্ঠানকে নির্ধারিত পরিমাণ (৪০ টন করে) ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হল।

৫২টি প্রতিষ্ঠান ৪০ টন করে মোট ২ হাজার ৮০ টন ইলিশ রপ্তানি করতে পারবে।

রপ্তানির শর্তে বলা হয়, এ অনুমতির মেয়াদ আগামী ১০ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। আর অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না।

পঞ্জিকার হিসাবে আগামী ১১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে দুর্গাপূজা।

শর্তে রপ্তানি নীতি ২০১৮-২০২১ এর বিধি-বিধান অনুসরণ করতে বলা হয়েছে।

বাংলাদেশে জেলেদের জালে এবার ইলিশ কম ধরা পড়েছে। ফলে দাম এবার তুলনামূলক বেশি।

বাংলাদেশের জাতীয় মাছ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছেও বহুল কাঙ্ক্ষিত।

Share if you like