দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।বুধবার সকাল ৬টায় বিরামপুর-হাকিমপুর রেলপথের ঘোড়াঘাট রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিরামপুর থানার ওসি সুমন কুমার মোহন্ত।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। আর প্রাইভেটকারটি পার্বর্তীপুর থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। সকাল ৬টায় ট্রেনটি যখন ঘোড়াঘাট রেলক্রসিং অতিক্রম করছিল তখন প্রাইভেটকারটি রেললাইনের উপর উঠে যায়।
ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও দুই যাত্রী নিহত হন।
পুলিশ ঘটনাস্থলে রয়েছে, উদ্ধারকাজ চলছে বলে জানান ওসি।