শ্রীলঙ্কার চতুর্থ পছন্দের স্পিনার ছিলেন প্রাভিন জয়াবিক্রমা। স্কোয়াডে সুযোগ পান অন্য তিন স্পিনারের ফিটনেস সমস্যায়। সেই জয়াবিক্রমাই অভিষেক টেস্টে উপহার দিলেন রেকর্ড বোলিং। দারুণ শুরুর পর শেষ দিকে একের পর এক উইকেট দ্রুত হারিয়ে হুড়মুড় করে ভেঙে পড়ল বাংলাদেশের ইনিংস।
পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ ২৫১ রানেই। ২৪২ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা ফলো-অন না করিয়ে সিদ্ধান্ত নেয় লিড আরও বাড়ানোর, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
উদ্বোধনী জুটিতে বাংলাদেশ তোলে ৯৮ রান, এক পর্যায়ে রান ছিল ৩ উইকেটে ২১৪। সেখান থেকে ৩৭ রানের মধ্যে তারা হারায় শেষ ৭ উইকেট।
(বিস্তারিত আসছে)
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ (ডি.) (আগের দিন ৪৬৯/৬) (ডিকভেলা ৭৭*, মেন্ডিস ৩৩, আবু জায়েদ ২২-৪-৬৯-০, তাসকিন ৩৪.২-৭-১২৭-৪, মিরাজ ৩৬-৭-১১৮-১, শরিফুল ২৯-৬-৯১-১, তাইজুল ৩৮-৭-৮৩-১)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৫১ (তামিম ৯২, সাইফ ২৫, শান্ত ০, মুমিনুল ৪৯, মুশফিক ৪০, লিটন ৮, মিরাজ ১৬, তাইজুল ৯, তাসকিন ০, শরিফুল ০, আবু জায়েদ ০*; লাকমল ১০-০-৩০-২, বিশ্ব ৭-১-১৯-০, ম্যাথিউস ২-০-৭-০, মেন্ডিস ৩১-৭-৮৬-২, জয়াবিক্রমা ৩২-৭-৯২-৬, ধনাঞ্জয়া ১ -০-৬-০)।
