Loading...

দারুণ লড়াই করলেন বোলাররা, তবুও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশ

| Updated: November 23, 2021 16:39:03


দারুণ লড়াই করলেন বোলাররা, তবুও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশ

বিশ্বকাপে ভরাডুবির পর চেনা আঙিনায় ফিরেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি বাংলাদেশ।  টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেই ছাড়ল পাকিস্তান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটেও কোনোমতে দলটি করতে পারে কেবল ১২৪ রান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এরপরও দারুণ লড়াই করেন বোলাররা। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ডানহাতের আঙুলে চোট পান তাসকিন আহমেদ। কিছুটা সময়ে বাইরে থাকার পর মাঠে ফিরে চোট নিয়েই করেন দুটি ওভার। অন্য বোলাররাও চেষ্টা করেন সাধ্যমতো। ম্যাচ গড়ায় শেষ বলে। তবুও হোয়াইটওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশ। 

মূল বোলারদের ওভার শেষ। শেষ ওভার একজন অনিয়মিত বোলারকে দিতে হতোই। বোলিংয়ে আসেন অধিনায়ক নিজেই। স্রেফ ৮ রানের পুঁজি নিয়েও জাগান জয়ের আশা।

প্রথম ছিল বল ডট। পরের বলে ডিপ মিডউইকেটে ধরা পড়েন সরফরাজ আহমেদ। তৃতীয় বলে লং অনে মোহাম্মদ নাঈম শেখের হাতে ধরা পড়েন থিতু ব্যাটসম্যান হায়দার আলি।

চতুর্থ বলে ছক্কায় ওড়ান ইফতেখার আহমেদ। ম্যাচে তখনও নাটকীয়তার বাকি। পরের বলেই থার্ড ম্যানে ধরা পড়েন ইফতেখার!

নানা ঘটনা পেরিয়ে শেষ বলে চার মেরে পাকিস্তানের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন মোহাম্মদ নওয়াজ। 

Share if you like

Filter By Topic