দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে’তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


FE Team | Published: March 18, 2022 17:58:01 | Updated: March 19, 2022 11:03:58


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে’তে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস ভাগ্যকে পাশে পেলেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক নিলেন ফিল্ডিং। আকাশে বেশ মেঘ আছে, টস জিতলে ফিল্ডিং নিলে ব্যাটিং নিতেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে আগে ব্যাট করতেও আপত্তি নেই তার।

দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে কোনো জয় নেই বাংলাদেশের। এখানে পরিবর্তন আনতে সাহসী ক্রিকেট খেলার তাগিদ দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি মনে করেন, দল হিসেবে তিন বিভাগে ভালো করলে ভাগ্য বদল করা অসম্ভব নয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পাঁচ নম্বরে ইয়াসির আলি চৌধুরিকে যথেষ্ট সুযোগ দেওয়ার কথা বলেছিলেন তামিম ইকবাল। সেই পথেই হাঁটছে দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে ব্যাটিংয়ের সুযোগ পেলেও তেমন কিছু করতে না পারা ইয়াসির টিকে গেছেন একাদশে। সবশেষ সিরিজে খেলা দলে নেই কোনো পরিবর্তন।

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ইনিংসের শুরুতে সাবধানী। কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির পেস বোলিং দেখেশুনে খেলছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

অসুস্থতার জন্য প্রথম ওয়ানডেতে কিপার-ওপেনার কুইন্টন ডি কককে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। তার অনুপস্থিতিতে কিপিং করবেন কাইল ভেরেইনা। একাদশে ফিরেছেন পেসার কাগিসো রাবাদা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি।

দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা

Share if you like