হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা তৃতীয় ম্যাচে টস জিতলেন মাহমুদউল্লাহ। তৃতীয়বারের মতো ব্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
হোয়াইটওয়াশ এড়ানোর আশায় বাংলাদেশ
বিশ্বকাপে ভরাডুবির ধাক্কা সামাল দেওয়ার আগেই দেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া মাহমুদউল্লাহর দল মরিয়া জয় দিয়ে সিরিজ করতে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তৃতীয় টি-টোয়েন্টি শুরু হবে বেলা দুইটায়।