ঢাকায় দুর্ঘটনায় পড়েছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার।
যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
হেলিকপ্টারের পাইলট দুই সেনা কর্মকর্তাকে উদ্ধারের খবর জানিয়ে আইএসপিআর বলছে, তারা আশঙ্কামুক্ত।
আর্মি এভিয়েশনের বেল-২০৬ হেলিকপ্টারটি বুধবার দুপুর ১টার দিকে একটি জলাশয়ে পড়ে।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “হেলিকপ্টারটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে ‘ইমার্জেন্সি ল্যান্ডিং প্রসিডিউর’ অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
“হেলিকপ্টারের উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস এর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে।”
স্থানীয় পুলিশ দুর্ঘটনাস্থল পাহারা দিচ্ছে জানিয়ে আইএসপিআর জানিয়েছে, এছাড়া পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ।
