Loading...

ঢাকার যাত্রাবাড়ীতে পাঁচ কেজি আইস ও অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

| Updated: October 16, 2021 19:40:06


ঢাকার যাত্রাবাড়ীতে পাঁচ কেজি আইস ও অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি আইস বা ক্রিস্টাল মেথসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তাদের গ্রেপ্তারের কথা জানিয়ে শনিবার র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার একজন টেকনাফ ‘আইস সিন্ডিকেটের হোতা’ খোকন। তাদের কাছ থেকে গুলিসহ একটি বিদেশি অস্ত্রও পাওয়া গেছে।

এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানান হবে বলে র‌্যাবের বার্তায় জানানো হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া এই মাদকের চালানের মধ্যে এটিই সবচেয়ে বড়।

আইস বা ক্রিস্টাল মেথে শতভাগ এমফিটামিন থাকায় এটা বিশ্বজুড়েই ভয়ঙ্কর মাদক হিসেবে চিহ্নিত।

বাংলাদেশে কয়েক বছর ধরে এই মাদক ধরা পড়ছে।

Share if you like

Filter By Topic