ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া।
সোমবার আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ‘বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া’পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
হাবিবুর রহমান ঢাকার জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। ৫ অক্টোবর তিনি অবসরে যান।
