ডেন্টালের ভর্তি পরীক্ষা পেছাল দেড় মাস


FE Team | Published: April 25, 2021 17:33:05 | Updated: April 25, 2021 19:55:30


ডেন্টালের ভর্তি পরীক্ষা পেছাল দেড় মাস

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের ৩০ এপ্রিলের ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়ে দেওয়া হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

আগামী ১১ জুন ভর্তি পরীক্ষা নেওয়ার নতুন সিদ্ধান্ত রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ৮ ফেব্রুয়ারি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তি অনুযায়ী মহামারীর ব্যাপক সংক্রমণ পরিস্থিতির মধ্যে ২ এপ্রিল সারাদেশের এমবিবিএস কোর্সের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Share if you like