Loading...

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, ৪ জন নিহত

| Updated: July 17, 2022 14:22:03


প্রতীকী ছবি প্রতীকী ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন অন্তত ৯ জন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ওসি বলেন, বালুবোঝাই একটি ট্রাকের পেছনে ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

পরে আহত অবস্থায় দশজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে যান চলাচল বন্ধ থাকে। যানজটে আটকা পড়ে কর্মস্থলগামী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

প্রায় দুই ঘণ্টা পর মির্জাপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে সকাল পৌনে ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ দুর্ঘটনায় আহতদের স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছে বলে জানান ওসি টুটুল।  

Share if you like

Filter By Topic