Loading...

টিকার নতুন সংস্করণ আনতে এখনই মাঠে নামার তাগিদ ডব্লিউএইচওর

| Updated: December 04, 2021 14:53:17


ফাইল ছবি (সংগৃহীত) ফাইল ছবি (সংগৃহীত)

ওমিক্রনের ছড়িয়ে পড়ার মধ্যে কোভিড সংক্রমণের সম্ভাব্য ঊর্ধ্বগতির জন্য সকল দেশকে প্রস্তুতি নেওয়ার কথা বলার পর নতুন সর্তকতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

জাতিসংঘের সংস্থাটি বলছে, করোনাভাইরাসের নতুন ধরনটির বিরুদ্ধে টিকার নতুন সংস্করণ আনার প্রয়োজন হবে ধরে নিয়ে ওষুধ কোম্পানিগুলোর এখনই তোড়জোড় শুরু করা উচিত।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমিয়ার বলেন, আফ্রিকার দক্ষিণাঞ্চলে প্রথম শনাক্ত হওয়া এই নতুন ধরন কতটা সংক্রামক ও মারাত্মক সে বিষয়ে এখনও গবেষণা চলছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তবে বিদ্যমান টিকার নতুন সংস্করণ আনার প্রয়োজন হবে ধরে নিয়ে টিকা প্রস্তুতকারকদের আগেভাগেই পরিকল্পনা শুরু করা উচিত। শেষ ঘণ্টা বাজার অপেক্ষায় না থেকে এটা করলেই ভালো হবে।”

ওমিক্রনে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর তিনি পাননি বলে জানান।

Share if you like

Filter By Topic