Loading...

টিকা নিয়ে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

| Updated: July 13, 2021 16:37:40


টিকা নিয়ে ‘সুখবর’ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

কয়েকটি দেশ ও সংস্থা থেকে ‘শিগগিরইআরও ৮৫ লাখ ২০ হাজার ডোজ করোনাভাইরাসের টিকা পাওয়ার ‘সুখবরদিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার রাতে এক ফেইসবুক পোস্টে তিনি জানান, ওই টিকার মধ্যে কোভ্যাক্স থেকে আসবে আরও ৩৬ লাখ ২০ হাজার ডোজ। জাপান ২৯ লাখ, চীন ১০ লাখ এবং ইউরোপীয় ইউনিয়ন ১০ লাখ ডোজ দেবে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, বাংলাদেশের জেনিভা মিশন জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে আরো ত্রিশ লাখ (ইতোমধ্যে ২৫ লাখ এসেছে) মডার্নার টিকা আসবে, শিপমেন্ট রেডি আছে। জাপানিরা ২৫ লাখের পরিবর্তে ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভ্যাক্সের মাধ্যমে দেবে।

“চায়নিজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার ১৫ তারিখে তাসখন্দে সাক্ষাৎ হবে এবং চায়নিজ সরকার আরও এক মিলিয়ন সিনোফার্ম ভ্যাকসিন উপহার হিসাবে দেবে।”

এছাড়া ইইউ থেকে ১০ লাখ এবং কোভ্যাক্সের অধীনে আরও ছয় লাখ বিশ হাজার টিকা অগাস্টে আসবে বলে জানান মোমেন।

Share if you like

Filter By Topic