টি-টোয়েন্টিকেও মালিঙ্গার বিদায়


FE Team | Published: September 14, 2021 20:20:48 | Updated: September 15, 2021 11:54:33


টি-টোয়েন্টিকেও মালিঙ্গার বিদায়

টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। খেলা চালিয়ে যাচ্ছিলেন কেবল টি-টোয়েন্টিতে। অবশ্য গত এক বছরেরও বেশি সময় ধরে এই সংস্করণেও মাঠে নামা হয়নি লাসিথ মালিঙ্গার। অবশেষে এই পাঠও চুকিয়ে ফেললেন শ্রীলঙ্কার এই পেসার। বিদায় বলে দিলেন টি-টোয়েন্টি ক্রিকেটকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ক্রিকেটের ২০ ওভারের সংস্করণ থেকে মঙ্গলবার অবসরের ঘোষণা দেন মালিঙ্গা। এরই মধ্য দিয়ে সমাপ্তি হলো ক্রিকেটে তার দুই দশকের পথচলা।

Share if you like