Loading...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

দুঃসময় কাটানোর লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ


| Updated: October 27, 2021 21:37:36


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সাইফের চোটের ধাক্কা

এমনিতেই চাপে থাকা বাংলাদেশ দল ম্যাচের আগের দিন বড় ধাক্কা হজম করেছে মোহাম্মদ সাইফ উদ্দিনকে হারিয়ে। চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। রিজার্ভ থেকে মূল দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

দুই প্রান্তে দুই দল

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে টইটম্বুর ইংল্যান্ড। এই সংস্করণে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল তারা। প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুটিয়ে দিয়ে দারুণ জয়ে নিজেদের শক্তিমত্তার ছাপ তারা রেখেছে। বড় দুই তারকা জফ্রা আর্চার ও বেন স্টোকস না থাকার পরও দারুণ ব্যালান্সড দল তারা।

বাংলাদেশ সুপার টুয়েলভের প্রথম ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কার কাছে। প্রথম রাউন্ডেও তাদের শুরুটা ছিল প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে। পারফরম্যান্সের অধারাবাহিকতার সঙ্গে আছে মাঠের বাইরের নানা বিতর্কম কথার লড়াই ও সমালোচনার ঝড়। সব মিলিয়ে প্রবল চাপে থেকে মাঠে নামছেন মাহমুদউল্লাহরা।

প্রথমবার মুখোমুখি ইংল্যান্ড-বাংলাদেশ

অবিশ্বাস্য হলেও সত্যি, আন্তর্জাতিক টি-টোয়েন্টির আবির্ভাবের ১৬ বছর পেরিয়ে গেলেও এখনও মুখোমুখি হয়নি বাংলাদেশ ও ইংল্যান্ড। বিশ্বকাপের ম্যাচ দিয়েই প্রথমবার পরস্পরের বিপক্ষে এই সংস্করণে খেলতে নামছে দুই দল।

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাঠে একটি সিরিজ হওয়ার কথা ছিল বটে। তবে তা পিছিয়ে চলে গেছে আগামী বছরে।

Share if you like

Filter By Topic