Loading...

টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ, সৌম্য’র ব্যর্থতা চলছেই

| Updated: August 07, 2021 11:31:14


টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ, সৌম্য’র ব্যর্থতা চলছেই

শুক্রবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টিটোয়েন্টি ম্যাচ এটি।

ইনিংসের প্রথম ওভারে দুই দফায় অল্পের জন্য রক্ষা পেলেও তৃতীয় ওভারে টিকতে পারেননি সৌম্য সরকার, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তৃতীয় ওভারে লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে আক্রমণে আনেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। প্রথম বলটিই সুইপ করার চেষ্টা করেন সৌম্য। বল আঘাত করে তার প্যাডে। অস্ট্রেলিয়ানদের এলবিডব্লিউয়ের আবেদনে বেশ কিছুক্ষণ ভেবে আঙুল তুলে দেন আম্পায়ার।

সৌম্য রিভিউ নেন। তবে বাঁচতে পারেন। আম্পায়ার্স কলে অটুট থাকে আউটের সিদ্ধান্ত। বাংলাদেশের রিভিউ টিকে গেলেও টিকতে পারেননি সৌম্য।

আউট হওয়ার আগের সময়টুকুতেও সৌম্য ছিলেন দিশাহারা। ব্যাটে-বলেই করতে পারছিলেন না, টিকে ছিলেন কোনোরকমে। শেষ পর্যন্ত আউট হলেন ১১ বলে ২ রান করে।

এর আগে ২ বলে ১ রান করেই আউট হন মোহাম্মদ নাঈম শেখ।

দুর্দান্ত ডেলিভারিতে অস্ট্রেলিয়াকে প্রথম ব্রেক থ্রু এনে দেন জশ হেইজেলউড। মিডল স্টাম্পে বলটি পিচ করে সিমে, হালকা সুইং করে বেরিয়ে যায়। এমন এক ডেলিভারিতেই নাঈম চেষ্টা করেন ব্যাটের মুখ পেতে দিয়ে থার্ডম্যানে খেলতে। তার ব্যাটের কানায় লেগে বল যায় কিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে।

আগের দুই ম্যাচে ৩০ ও ১ রানের পর এবার নাঈমের রান ২।

Share if you like

Filter By Topic