Loading...

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত কমপক্ষে নয়জন

| Updated: February 10, 2021 19:38:05


ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত কমপক্ষে  নয়জন

ঝিনাইদহের কালীগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত নয় জন প্রাণ হারিয়েছেন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বুধবার উপজেলার বারোবাজারে এই দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনা কবলিত রুপসা পরিবহনের বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল বলে জানান মেসবাহ উদ্দিন।

Share if you like

Filter By Topic