Loading...

ঝালকাঠিতে বাস-ট্রাক সংঘর্ষে ২ জনের মৃত্যু

| Updated: February 20, 2022 16:20:37


প্রতিনিধিত্বশীল ছবি প্রতিনিধিত্বশীল ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক নারীসহ দুইজনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, উপজেলার বাগড়ি ও পিংড়ি এলাকার সীমান্তে বরিশাল-পিরোজপুর সড়কে শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নলছিটি উপজেলার দপদপিয়ার এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে বাসের সুপারভাইজার মো. ছরোয়ার হোসেন দুলাল খান (৫৭) ও পটুয়াখালীর গলাচিপার মো. নুরুল ইসলামের স্ত্রী নুরবানু (৭০)।

ওসি বলেন, “আলহামদুলিল্লাহ নামে যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা পল্লীবিদ্যুতের শ্রমিক বোঝাই খুলনা থেকে বরিশালগামী একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

“এতে ঘটনাস্থলেই ছরোয়ারের মৃত্যু হয়। পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপালে নেওয়ার পথে নুরবানুর মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন আহতদের উদ্বার করে বলে জানান তিনি। 

এ পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের মধ্যে সাতজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং উন্নত চিকিৎসার জন্য চারজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলক।

Share if you like

Filter By Topic