রাজধানীর জুরাইনে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে ১৮টি জুতার দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, রোববার রাত ১২টার দিকে জুরাইনে রেললাইনের ধারে গড়ে ওঠা টিনশেড জুতার দোকানগুলোতে আগুন লাগে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
অগ্নি নির্বাপক বাহিনীর ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
আজাদ হোসেন বলেন, আগুনে ১৮টি দোকান পুড়ে প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।
