Loading...

জিম্বাবুয়েকে ২৭৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

| Updated: July 17, 2021 11:57:01


জিম্বাবুয়েকে ২৭৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বাজে শুরুর পর লিটন দাস ও মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মাহমুদউল্লাহ। তবে দারুণ সেঞ্চুরিতে দলকে টানলেন লিটন।

এই ওপেনারের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রান করেছে বাংলাদেশ।

শেষটায় ঝড় তুললেন আফিফ হোসেন। দারুণ সঙ্গ দিলেন মেহেদী হাসান মিরাজ। তাতে বাংলাদেশ পেল লড়াইয়ের পুজি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৯ (তামিম ০, লিটন ১০২, সাকিব ১৯, মিঠুন ১৯, মোসাদ্দেক ৫, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬, সাইফ ৮*, তাসকিন ১, শরিফুল ০*; মুজারাবানি ১০-২-৪৭-২, চাটারা ১০-১-৪৯-১, এনগারাভা ১০-১-৬১-২, জঙ্গুয়ে ৯-০-৫১-৩, বার্ল ৫-০-৩১-০, মাধেভেরে ৬-০-৩৭-০)

পঞ্চাশ রানের জুটি গড়ে আউট মিরাজ-আফিফ

দ্রুত রান তোলার চেষ্টায় পরপর দুই বলে ফিরে গেলেন মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। লুক জঙ্গুয়েকে ছক্কা হাঁকানোর পর একই চেষ্টায় ফিরে যান মিরাজ। ২৫ বলে একটি করে ছক্কা ও চারে তিনি করেন ২৬।

পরের বলে স্কুপ করার চেষ্টায় বোল্ড হয়ে যান আফিফ। বাঁহাতি এই ব্যাটসম্যানের ৩৫ বলে খেলা ৪৫ রানের ঝড়ো ইনিংসে দুই ছক্কার পাশে চার একটি।

জঙ্গুয়ের পরের বলটি ছিল ওয়াইড। পরের বলে দুই রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে ফিরেন তাসকিন আহেমদ।

৪৯ ওভারে বাংলাদেশের স্কোর ৯ উইকেটে ২৬৭। ক্রিজে মোহাম্মদ সাইফ উদ্দিনের সঙ্গী শরিফুল ইসলাম।

Share if you like

Filter By Topic