Loading...
The Financial Express

জায়েদ খানের প্রার্থীতা বাতিল, নিপুণকে বিজয়ী ঘোষণা

| Updated: February 06, 2022 11:49:04


জায়েদ খানের প্রার্থীতা বাতিল, নিপুণকে বিজয়ী ঘোষণা

নির্বাচনে বিজয়ী হলেও টাকা দিয়ে ভোট কেনায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ হারালেন চিত্রনায়ক জায়েদ খান।

নানা ঘটনার পর শনিবার তার প্রার্থিতা বাতিল করে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এই নির্বাচন পরিচালনায় গঠিত আপিল বোর্ডের সভার পর বোর্ডের প্রধান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান এই ঘোষণা দেন।

তিনি বলেন, জা‌য়ে‌দের প্রার্থিতা বাতিল হওয়ায় সাধারণ সম্পাদক পদে তার নিকটতম প্রার্থী নিপুণ‌কে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হল।

একই অ‌ভি‌যো‌গে কার্য‌নির্বাহী প‌রিষ‌দের সদস্য পদে নির্বাচিত চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হ‌য়ে‌ছে বলে জানান তিনি। আপিল বোর্ডের সামনে শনিবার হাজির ছিলেন নিপুণ। তবে জায়েদ খান আসেননি।

গত ২৮ জানুয়ারি ভোটের পর নিপুণ অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ তুললেও জায়েদ তা প্রত্যাখ্যান করেছিলেন।

আপিল বোর্ডের সিদ্ধান্তের ফলে এখন শিল্পী সমিতিতে শীর্ষ পদে দুজনই একই প্যানেলের হলেন।

নিপুণের এই প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

Share if you like

Filter By Topic