Loading...

জার্মান কিংবদন্তি জার্ড মুলার মারা গেছেন

| Updated: August 16, 2021 16:45:49


জার্মান কিংবদন্তি জার্ড মুলার মারা গেছেন

জার্মান ফুটবলের কিংবদন্তি জার্ড মুলার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

‘দা গ্রেটেস্ট গোলস্কোরার’ হিসেবে পরিচিত সাবেক এই ফুটবলারের ক্লাব বায়ার্ন মিউনিখ খবরটি নিশ্চিত করে। স্থানীয় সময় রোববার সকালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন মুলার।

ক্যারিয়ারে তিনি রেকর্ড গড়েছেন অনেক। মাঠে নেমেই গোল করাই যেন ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। পরিসংখ্যানেও যা ফুটে উঠেছে খুব ভালোভাবে।

১৯৭০ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোল (১০টি) করে গোল্ডেন বুট জিতেছিলেন মুলার। ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির জয়সূচক গোলটিও তিনিই করেছিলেন। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল সাবেক পশ্চিম জার্মানি।

২০১২ সালে লিওনেল মেসি ছাড়িয়ে যাওয়ার আগে পর্যন্ত এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটি মুলারেরই ছিল। রেকর্ড গড়া ৮৫ গোল তিনি করেছিলেন ১৯৭২ সালে।

সাবেক পশ্চিম জার্মানির হয়ে ৬২টি ম্যাচ খেলে ৬৮ গোল করেছিলেন মুলার। ‘দ্য বোম্বার’ নামে পরিচিত সাবেক এই স্ট্রাইকার ক্লাব ক্যারিয়ারে করেন ৬৫০ গোল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।


Share if you like

Filter By Topic