Loading...

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে ইস্পাহানি টি লিমিটেড

| Updated: February 20, 2021 17:30:43


জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে ইস্পাহানি টি লিমিটেড

ইস্পাহানি টি লিমিটেডকে ‘জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার’ প্রদান করেছে সরকার।

২০১৯ সালের জন্য শিল্প মন্ত্রণালয়ের দেওয়া এ পুরস্কারে বৃহৎ শিল্প (ফুডস) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এ ব্যবসা প্রতিষ্ঠান।

সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ পুরস্কার তুলে দেন। ইস্পাহানির পক্ষে পুরস্কার এবং সম্মাননা গ্রহণ করেন ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্পাহানি টি বলেছে, এ পুরস্কার তাদের উৎপাদনশীলতা ও পণ্যের মান উন্নয়নে ‘উত্তরোত্তর সাফল্যের স্বীকৃতি’।

দেশের অন্যতম পুরনো এই শিল্প গ্রুপ এ বছর উপমহাদেশে তাদের ব্যবসার ২০০ বছর উদযাপন করছে।

ইস্পাহানি টি লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি এক বিবৃতিতে বলেন, “আমরা আমাদের পূর্বপুরুষদের স্বপ্ন বাস্তবায়ন এবং পণ্যের মান ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

আনন্দঘন এ মুহূর্তে শিল্প মন্ত্রণালয়,  সব ভোক্তা, ক্রেতা, অংশীদার এবং শুভাকাঙ্ক্ষীদের তাদের নিরন্তর আস্থা, সহযোগিতা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ জানায় প্রতিষ্ঠানটি

Share if you like

Filter By Topic