জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম | Published: July 11, 2021 21:25:21 | Updated: July 12, 2021 16:29:26


জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচগাঁও এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ও সোয়াট ইউনিটের সদস্যরাও পাঁচগাঁওয়ে রওনা দিয়েছে।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বাড়িতে বিস্ফোরক দ্রব্য আছে সন্দেহে সেটি ঘিরে রাখা হয়েছে।

Share if you like