জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত


FE Team | Published: July 12, 2021 17:19:03


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের ঘোষিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

পরিস্থিতির উন্নতি হলে পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মিনিমাম চার সপ্তাহ আগে নোটিস দিয়ে তারিখ জানানো হবে। যাতে করে শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে, আসতে পারে, থাকার জায়গা ঠিক করতে পারে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটকে থাকা পরীক্ষাগুলো ১০ আগস্ট থেকে সশরীরে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছিল।

Share if you like