Loading...

চীনের অন্ধ পর্বতারোহীর এভারেস্ট জয়

| Updated: May 31, 2021 20:05:34


চীনের অন্ধ পর্বতারোহীর এভারেস্ট জয়

মাউন্ট এভারেস্ট জয় করেছেন চীনের অন্ধ পর্বতারোহী ঝাং হং। ৪৬ বছরের ঝাং এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় অন্ধ পর্বতারোহী যিনি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখলেন। তিনি নেপালের দিক দিয়ে এভারেস্টে চড়েন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খবরটি  দিয়েছে রয়টার্স হতে।

এভারেস্ট জয়ের পর বার্তা সংস্থা রয়টার্সকে ঝাং বলেন, ‘‘যদি আপনি দৃঢ় মনোবলের অধিকারী হন তবে আপনি প্রতিবন্দ্বী নাকি স্বাভাবিক, আপনি দৃষ্টিশক্তি হরিয়েছেন অথবা আপনার হাত বা পা নেই, সেগুলো কোনো বিষয়ই না।”

“আপনি সবসময়ই ওই কাজ করতে পারবেন, অন্যরা হয়তো ভাববে আপনি ওই কাজটি করতে পারবেন না।” তবে দৃঢ় মনোবল থাকলেও এভারেস্টের চূড়ায় উঠার সময় ভয়ে থাকতেন বলেও জানিয়েছেন ঝাং।

তিনি বলেন, ‘‘তারপরও আমি খুব আতঙ্কে থাকতাম। কারণ আমি দেখতে পাচ্ছিলাম না আমি কোথা দিয়ে হাঁটছি। আমি আমার ‘সেন্টার অব গ্রাভিটি’ খুঁজে পাচ্ছিলাম না। তাই মাঝে মাঝে পড়ে যেতাম।”

ঝাং গত ২৪ মে তিনজন গাইডকে নিয়ে এভারেস্টের ৮ হাজার ৮৪৯ মিটার উঁচু চূড়ায় পৌঁছান এবং গত বৃহস্পতিবার বেজক্যাম্পে ফিরে আসেন।

চীনের দক্ষিণপশ্চিমের নগরী চঙকিংয়ে জন্ম নেওয়া ঝাং গ্লুকোমায় আক্রান্ত হয়ে ২১ বছর বয়সে দৃষ্টিশক্তি হারান।

আমেরিকার অন্ধ পর্তারোহী এরিক উইহেনমায়ারকে (২০০১ সালে এভারেস্ট জয় করেন) দেখে পর্বতারোহণে উৎসাহিত হন ঝাং।

কোভিড-১৯ মহামারীর কারণে প্রায় এক বছর বন্ধ থাকার পর গত এপ্রিলে বিদেশি পর্বতারোহীদের জন্য মাউন্ট এভারেস্ট খুলে দেয় নেপাল।

Share if you like

Filter By Topic