Loading...

চলে গেলেন জাবির সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবীর

| Updated: November 12, 2021 17:03:28


চলে গেলেন জাবির সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহীন মাহবুবা কবীর মারা গেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বৃহস্পতিবার সকালে তিনি ঢাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন আহমেদ।

মহিউদ্দিন আহমেদ জানান, অধ্যাপক মাহবুবা দুই বছরের বেশি সময় ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মাহবুবা জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষাবিদ মেহের কবীরের বড় মেয়ে।

 বাবার সঙ্গে যৌথভাবে তিনি স্যামুয়েল বেকেটের নাটক অনুবাদ করেছেন বলে জানান মহিউদ্দিন।

মাহবুবা এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অধ্যাপক মাহবুবার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, “অধ্যাপক শাহীন মাহবুবা কবীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনাকালে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় তার অবদান ছিল অপরিসীম। বিশ্ববিদ্যালয় প্রশাসন তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার প্রয়াণে শিক্ষা ক্ষেত্রে বিশেষভাবে ইংরেজি সাহিত্যে যে শূন্যতা তৈরি হলো তা অপূরণীয়।”

Share if you like

Filter By Topic