Loading...

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হবে ২,৮২৪ ডলার: বিবিএস

মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি আবার ৭ শতাংশের ঘর অতিক্রম করবে


| Updated: May 10, 2022 20:11:23


চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হবে ২,৮২৪ ডলার: বিবিএস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)জানিয়েছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ ডলারে পৌঁছাবে, যা গত অর্থবছরে ২ হাজার ৫৯১ ডলার ছিল।

মহামারীর দুঃসময় কাটিয়ে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি আবার ৭ শতাংশের ঘর অতিক্রম করতে যাচ্ছে বলেও ধারণা দিয়েছে বিবিএস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসের হিসাব ধরে প্রবৃদ্ধির এই প্রাক্কলন করেছে বিবিএস। তাতে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে স্থির মূল্যে ৭ দশমিক ২৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হতে পারে।

সরকারি হিসাবে গত ২০২০-২১ অর্থবছরের ৬ দশমিক ৯৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল। আর মহামারীর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে এই প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশে।

এ অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছিল। পরিসংখ্যান ব্যুরোর প্রাক্কলন বলছে, বাজেটের ওই লক্ষ্যকেও ছাড়িয়ে যাচ্ছে এবারের প্রবৃদ্ধি।

সাময়িক হিসাবে, অর্থবছর শেষে বাংলাদেশের মোট জিডিপি বেড়ে ৪৬৫ বিলিয়ন ডলার হবে বলে প্রাক্কলন করেছে রিসংখ্যান ব্যুরো।

 

Share if you like

Filter By Topic