চট্টগ্রাম শহরের একটি বাসা থেকে এক নারী এবং তার দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পাঁচলাইশ থানার মোহাম্মদপুর ইসমাইল কলোনীর ওই বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয় বলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান।
তিনি বলেন, “মা ও আড়াই বছর বয়সী ছেলেটির লাশ দুটি ঝুলন্ত অবস্থায় ছিল। সাত বছর বয়সী মেয়েটির লাশ পাওয়া গেছে খাটে শোয়ানো অবস্থায়।”
সেখানে আসলে কী ঘটেছে, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। ওই পরিবারের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
পরিদর্শক সাদিকুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ গেছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”
