চট্টগ্রামের বালুছড়া এলাকার এক বাসায় বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন।
রোববার সকালে বালুছড়া কাশেম কলোনিতে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন জানান।
তবে কীভাবে সেখানে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো ধারণা দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
কবির হোসেন বলেন, কলোনীর একটি তিন তলা ভবনের নিচ তলার একটি কক্ষে বিস্ফোরণ হয়। স্থানীয়রা ওই কক্ষ থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সেখানে ফারুক আকাশ নামে ২৫ বছর বয়সী এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁসির এসআই নুরুল আলম আশেক জানান।
বিস্ফোরণে দেয়াল ভেঙে পাশের কক্ষেও আরেকজন আহত হন। তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কবির বলেন, বেশ কয়েকজন রাজমিস্ত্রী ওই বাসায় মেস করে থাকেন। কীভাবে বিস্ফোরণ হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।