নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।
নগরীর খুলশী এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাখাওয়াত আলী লালুর (৪০) বাসা নগরীর দামপাড়া এমএম আলী রোড এলাকায়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট জানিয়েছে, সিরিয়া ফেরত সাখাওয়াত আনসার আল ইসলামের আইটি বিশেষজ্ঞ।
কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই রাসিব খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খুলশী এলাকার একটি মসজিদের সামনে থেকে সাখাওয়াতকে গ্রেপ্তার করা হয়।”
