Loading...
The Financial Express

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল

| Updated: July 16, 2021 10:58:23


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই মাস পেছাল

করোনাভাইরাস মহামারীর চলমান পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পেছানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী ২৭ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এম মনিরুল হাসান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কোভিড-১৯ চলমান পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা কার্যক্রম কমিটি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।”

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনিরুল জানান, নতুন সূচি অনুযায়ী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

“ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে।”

এর আগে দুই দফা পরীক্ষার তারিখ পেছায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের সূচিতে ২০ অগাস্ট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছর প্রতি আসনে ভর্তির জন্য গড়ে ৩৭ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

Share if you like

Filter By Topic