গোপালগঞ্জে ছয় বছর আগে গৃহবধূ জাকিয়া বেগম হত্যাকে হত্যার ঘটনায় তার স্বামীসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাকিয়ার স্বামী মোর্শেদায়ান নিশান, নিশানের ভাই এহসান সুশান, ভগ্নিপতি হাসান শেখ ও তাদের কর্মচারী আনিছুর রহমান।
সর্বোচ্চ সাজার পাশাপাশি মোর্শেদায়ান নিশানকে পাঁচ লাখ এবং বাকি তিন আসামিকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলে এ ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের আইনজহীবী আবু আবদুল্লাহ ভূঞা জানান।
মোর্শেদায়ান নিশান মাছরাঙা টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় দৈনিক আমাদের গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি বর্তমানে পলাতক। অন্য তিন আসামি কারাগারে রয়েছেন।
