গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস


এফই ডেস্ক | Published: September 05, 2021 13:58:15 | Updated: September 05, 2021 18:59:05


- প্রতীকী ছবি

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, শহরের মাঝুখান এলাকায় রোববার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটি, উত্তরা ফায়ার স্টেশন থেকে একটি ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like