সপ্তাহখানেক আগে রংপুর থেকে ঢাকা ফেরার পথে নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের খোঁজ মিলেছে বলে জানিয়েছে তার পরিবার।
তার শ্যালক মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শুক্রবার জুমার নামাজের পর ত্ব-হা রংপুরে তাদের বাড়িতে ফিরে এসেছেন বলে তারা খবর পেয়েছেন।
ত্ব-হা এতদিন কোথায় কীভাবে ছিলেন- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি জাকারিয়া।
রংপুর মহানগর পুলিশের ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন বলেন, আবু ত্ব-হাকে পাওয়া গেছে। তার সঙ্গে যে তিনজন নিখোঁজ হয়েছিলেন, তারাও যার যার বাড়ি ফিরে গেছেন। এ মুহূর্তে এইটুকু তথ্য আছে। পরে আমরা বিস্তারিত জানাব। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।
