Loading...

খুলনার ৩ গুদামে মজুদ ছিল ৭৩ হাজার লিটার সয়াবিন

| Updated: May 13, 2022 09:50:44


খুলনার ৩ গুদামে মজুদ ছিল ৭৩ হাজার লিটার সয়াবিন

খুলনায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নগরীর বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত তিনটি গোডাউনে এ অভিযান চালায়। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানান, গোপন খবরে ওই তিন প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৬৩ হাজার ৬০৮ লিটার পামওয়েল জব্দ করা হয়।  খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এ সময় সোনালী এন্টারপ্রাইজের মালিক প্রদীপ সাহাকে ৩০ হাজার, সাহা ট্রেডিং এর মালিক দিলীপ সাহাকে ৯০ হাজার টাকা ও রনজিত বিশ্বাস অ্যান্ড সন্স এর মালিক অসিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

দেবশীষ বলেন, সরকরি নিয়মনীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে তাদের এই অভিযান অব্যহত থাকবে।

Share if you like

Filter By Topic