Loading...

খালেদার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত যাচ্ছে স্বরাষ্ট্রে

| Updated: December 27, 2021 20:44:12


খালেদার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত যাচ্ছে স্বরাষ্ট্রে

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তার ভাইয়ের করা আবেদনে মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে আইনমন্ত্রণালয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আইনমন্ত্রী আনিসুল হক সোমবার দুপুরে নিজের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তবে আইন মন্ত্রণালয় কী মতামত দিয়েছে, সে বিষয়ে বলতে রাজি হননি তিনি।

মন্ত্রী বলেন, “আজ আইনি মতামত দেওয়া হয়েছে।এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং সেখান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে। যেহেতু এই আবেদন মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তাই কী মতামত দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারব না।”

Share if you like

Filter By Topic