Loading...

খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

| Updated: May 09, 2021 19:41:44


খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই: আইনমন্ত্রী

দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়াকে চিকিৎসার জন্যে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার ‘সুযোগ নেই’ বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার দুপুরে তিনি বলেন, “খালেদা জিয়ার বিদেশে যাওয়ার আবেদনে অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি এ লিগ্যাল ওপিনিয়ন দিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ বিষয়ে বিস্তারিত বলবেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, “একবার যখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, ৪০১ ধারায় কার্যক্রম শেষ হয়ে গেছে, সেজন্য এটাকে আরেকবার রিওপেন করার সুযোগ নেই। সেক্ষেত্রে বিদেশে যাওয়ার আবেদনে অনুমতি দেওয়ার সুযোগ নেই।”

Share if you like

Filter By Topic