Loading...

খাবার টেবিলের আদব-কায়দা

| Updated: March 06, 2021 12:07:13


ছবি: রয়টার্স ছবি: রয়টার্স

প্রাচীন যুগের পশুশিকারী মানুষ যখন চাষাবাস আয়ত্ত করে, তখন সূচনা হয় এক নতুন যুগের। কৃষিনির্ভর মানুষ দল বা গোত্রে বাস করার পাশাপাশি খাদ্য গ্রহণও একইভাবে শুরু করে। সেই থেকে মানুষ হয়েছে আরও সামাজিক, আরও ঐক্যবদ্ধ। আবার একইসাথে খাদ্যগ্রহণের ফলে নানান আদব-কায়দারও প্রবর্তন হয়েছে।

এই একবিংশ শতকে এসে খাবার টেবিলের আদব-কায়দা বা টেবিল ম্যানার্স জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভ্যাসগুলো একজন মানুষের ব্যক্তিত্ব এবং সামাজিকতা বোধ প্রতিফলিত করে। আজকের লেখায় আমরা জানব এমনই কিছু উল্লেখযোগ্য খাবার টেবিলের আদব-কায়দা বা টেবিল ম্যানার্স ।

 

ন্যাপকিন বা রুমালের ব্যবহার

ভোজন পর্বটি যদি আনুষ্ঠানিক হয়, তবে নিমন্ত্রণকর্তার পর আপনার ন্যাপকিন বা রুমালটির ভাঁজ খুলে কোলের ওপর বিছিয়ে নিন।

যদি সাময়িকভাবে টেবিল ছেড়ে উঠতে চান, তাহলে ন্যাপকিনটি চেয়ারের ওপরে ছেড়ে যেতে পারেন।

খাবারের শেষে ন্যাপকিনটি ভাঁজ করে আপনার বাম পাশে রেখে দিন।

 

ছুরি-কাঁটা চামচের ব্যবহার

কন্টিনেন্টাল আদবকায়দায় ছুরি আর কাঁটা চামচ ধরার কিছু নিয়ম রয়েছে-

কাঁটা চামচটি আপনার বাঁ হাতে ধরুন এবং তির্যক দিককে নিচের দিকে রাখুন।

ছুরি ডান হাতে ধরুন এবং প্লেটের থেকে এক বা দুই ইঞ্চি ওপরে রাখুন।

ডান হাতের তর্জনী দিয়ে ছুরির ওপরের অংশে চাপ দিয়ে ধরুন।

কাঁটা চামচটি খাবার ছিঁড়তে এবং মুখে তুলতে ব্যবহার করুন।

খাবারের মাঝে পানীয় পান করার সময় অথবা কথা বলার সময় কাঁটা চামচ এবং ছুরি প্লেটের মাঝ বরাবর উল্টো ইংরেজি ভি (V)-এর মতো করে রাখুন।

খাবারের শেষে কাঁটা চামচ এবং ছুরি প্লেটের ওপর সমান্তরালভাবে রাখুন।

 

কখন শুরু করবেন

কোনো ছোট আয়োজন, যেমন দুই থেকে চারজনের খাবারের টেবিলে আপনি অপেক্ষা করুন সবার খাবার পাওয়া পর্যন্ত, সবার প্লেটে খাবার পাওয়ার পর আপনি খাওয়া শুরু করতে পারেন।

যদি কোনো আনুষ্ঠানিক বা ব্যবসায়িক ভোজের আয়োজন থাকে, তাহলে আপনি হয় সবার প্লেটে খাবার পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, নয়তো নিমন্ত্রণকর্তার আহ্বান পাওয়ার পর খাওয়া শুরু করতে পারেন।

 

খাবার দেওয়ার আদব

আপনার সামনে যদি কোনো খাবারের বাটি থাকে, তাহলে প্রথমে আপনার বাঁ পাশের ব্যক্তিকে জিজ্ঞেস করুন যে তার ওই খাবারটি আরও চাই কি না। নয়তো বাটিটি ডান বাঁশের ব্যক্তিকে দিয়ে দিন।

লবণ, গোলমরিচ ইত্যাদি এক সঙ্গে ভাগ করে নিন।

স্যুপ খাওয়ার সময় ডান হাত দিয়ে স্যুপের চামচটি ধরুন, প্রয়োজনীয় লবণ এবং ভিনেগার মিশিয়ে নিন, স্যুপের বাটির ডানদিক থেকে খাওয়া শুরু করুন এবং খাওয়া শেষে চামচটি স্যুপের বাটির ভেতরেই রেখে দিন।

 

খাবার শেষে

আনুষ্ঠানিক ভোজের ক্ষেত্রে আপনি আপনার প্লেট টেবিলে ছেড়ে দিন, সংশ্লিষ্ট কর্মচারীরা পরে সেগুলো এক সঙ্গে নিয়ে যাবে। অনানুষ্ঠানিক ভোজের ক্ষেত্রে নিমন্ত্রণকর্তা নিজেই অথবা দু-একজন অতিথির সাহায্যে টেবিল এবং প্লেট পরিষ্কার করবেন। পারিবারিক ভোজের ক্ষেত্রে প্রত্যেকে তার নিজের প্লেট নিজেই পরিষ্কার করবেন।

খাবার ঘর ত্যাগ করার সময় নিমন্ত্রণকর্তা নিজের ন্যাপকিন বা রুমালটি ভাঁজ করে রাখবেন এবং নিজের আসন থেকে উঠে দাঁড়াবেন, অতিথিদের উদ্দেশে আন্তরিক বক্তব্য রাখবেন। এবং পরিশেষে সে ঘর ছেড়ে অন্য ঘরে কফি বা অন্য কোনো পানীয় পানের জন্য আমন্ত্রণ করবেন।

Share if you like

Filter By Topic