Loading...

খাদ্যশস্য আমদানিতে গতবছর ব্যয় ২০০ কোটি ডলারের ওপরে

| Updated: February 16, 2021 09:14:50


খাদ্যশস্য আমদানিতে গতবছর ব্যয় ২০০ কোটি ডলারের ওপরে

দেশে খাদ্যশস্য আমদানির জন্য গতবছর অর্থাৎ ২০২০ সালে ২০৫ কোটি ৪২ লাখ ডলার ব্যয় করতে হয়েছে। শুল্কবিভাগ থেকে বাংলাদেশ ব্যাংক যে উপাত্ত সংগ্রহ করে প্রকাশ করেছে, তা থেকে এটি জানা যায়।

এতে দেখা যায় যে গতবছর চাল আমদানির জন্য ব্যয় হয়েছে ২৫ কোটি ডলার আর গম আমদানির জন্য ব্যয় দাঁড়িয়েছে ১৮০ কোটি ৪১ লাখ ডলার।

এর মধ্যে গত বছরের শেষার্ধে বা চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) প্রায় ১১৪ কোটি ডলারের খাদ্যশস্য আমদানি করা হয়েছে।

এই সময়কালে ২৪ কোটি ২৪ লাখ ডলারের চাল আমদানি করা হয়েছে বা বলা যায় ২০২০ সালে সারা বছরের চাল আমদানির প্রায় পুরোটাই এই ছয় মাসে হয়েছে।

অন্যভাবে বললে, এই প্রবণতা বজায় থাকলে চলতি অর্থবছরের বাকী ছয় মাসে চাল আমদানির পরিমাণ অনেক বেড়ে যাবে। সরকার ইতোমধ্যে তিন লাখ টন চাল আমদানির অনুমতি প্রদান করেছে।

আলোচ্য সময়কালে গম আমদানির জন্য ব্যয় হয়েছে ৮৯ কোটি ৭৪ লাখ ডলার।

তবে খাদ্য মন্ত্রণালয়ের হিসেব অনুসারে, জুলাই-ডিসেম্বর সময়কালে দেশে ২৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে যার প্রায় পুরোটাই গম। এই সময়কালে মাত্র চার হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে বলে ত্রৈমাসিক খাদ্য পরিস্থিতি  প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share if you like

Filter By Topic