ক্যাম্প থেকে পালিয়ে লেবু বাগানের শ্রমিক, ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার


এফই ডেস্ক | Published: August 24, 2021 14:44:43 | Updated: August 24, 2021 17:33:30


ক্যাম্প থেকে পালিয়ে লেবু বাগানের শ্রমিক, ৭৪ রোহিঙ্গা গ্রেপ্তার

মঙ্গলবার ভোরে বোয়ালখালী উপজেলার মধ্যম করলডেঙ্গার কালন্দর শাহ মাজারের কাছে একটি বসতি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বোয়ালখালী থানার এসআই সুমন কান্তি দে জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এই রোহিঙ্গারা বিভিন্ন সময়ে উখিয়া, টেকনাফসহ বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামে চলে আসে। এখানে তারা করলডেঙ্গা পাহাড়ে বিভিন্ন লেবু বাগানে শ্রমিকের কাজ করত।

বাগানে কাজের জন্য ওই এলাকায় তারা ঘর বানিয়ে বসবাস করছিল। গ্রেপ্তার রোহিঙ্গাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

Share if you like