রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের প্রাণ গেছে।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীজানান,বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান।
এর মধ্যেছয়জনের কোভিডপজেটিভ ছিল;বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন।মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন,চাঁপাইনবাবগঞ্জের ২,নাটোরের ২ ও নওগাঁর ৩ জন।
এ নিয়ে চলতি মাসের গত ১৮ দিনে (১ জুন সকাল ৬টা থেকে ১৮ জুন সকাল ৬টা পর্যন্ত)রাজশাহী মেডিকেল কলেজহাসপাতালেরকোভিডইউনিটে ১৮৩ জনমারা গেছেন বলে শামীম জানান।
এর মধ্যে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০২জন;বাকিরা মারা যান উপসর্গ নিয়ে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এ দিকেহাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীনকোভিডরোগীর সংখ্যা কিছুটা কমেছেজানিয়ে শামীম বলেন,গত ২৪ ঘণ্টায়ভর্তি হয়েছেন ৪১ জন;যা আগের দিন ছিল ৪৪ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ জন। যা আগের ২৪ ঘণ্টায়ছিল ৩১ জন।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৪৯ জন। যা আগের দিন ছিল ৩৫৮ জন।
শনাক্ত চল্লিশের ঘরেই
রাজশাহীতে করোনাভাইরাসশনাক্তের হার চল্লিশের ঘরেইওঠানামা করছে। বৃহস্পতিবার দুইটি ল্যাবে রাজশাহীর ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬১ জনের শরীরেএভাইরাস পাওয়া গেছে।
রাতে প্রকাশিত নমুনা পরীক্ষার ফলাফলে দেখা গেছে,করোনাভাইরাসশনাক্তের হার হয়েছে ৪৩ দশমিক ৮৭ শতাংশ;যা আগের দিন বুধবার ছিল ৪১ দশমিক ৫০।এর আগের দিন মঙ্গলবার ছিল ৪৩ দশমিক ৪৪ শতাংশ।
দ্বিতীয় দফার লকডাউন শুরু
শুক্রবার থেকে রাজশাহী নগরজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফারসর্বাত্মক লকডাউন। গত ১১ জুন এক সপ্তাহের জন্য রাজশাহী সিটি করপোরেশন এলাকায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়;যা বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে।