কোভিড: ২৪ ঘণ্টায়  মৃত্যু ১১৪, শনাক্ত ৪,৯৬৬


FE Team | Published: August 25, 2021 18:14:54 | Updated: August 25, 2021 22:04:02


কোভিড: ২৪ ঘণ্টায়  মৃত্যু ১১৪, শনাক্ত ৪,৯৬৬

দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার তুলনায় দৈনিক শনাক্ত রোগীর হার ১৫ শতাংশের নিচে নেমেছে দশ সপ্তাহ পর। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে দেশে ৪ হাজার ৯৬৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১১৪ জনের।

তাতে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ১৪ দশমিক ৭৬ শতাংশ, যা ১৫ জুনের পর সর্বনিম্ন।

সেদিন সোয়া ২৩ হাজার জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৩১৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৬ শতাংশ। জুলাই মাসের বেশিরভাগ সময় এই হার ৩০ শতাংশের আশেপাশে ছিল।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন কোভিড রোগী শনাক্ত হল; তাদের মধ্যে ২৫ হাজার ৬২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

Share if you like