Loading...

কোভিড: ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে এক দিনে ৭ মৃত্যু

| Updated: July 28, 2021 16:54:34


কোভিড: ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে এক দিনে ৭ মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে কোভিডে সাতজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে জেলার সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান।

তিনি বলেন, এ নিয়ে এ জেলায় কোভিডে মোট মৃত্যু হল ৩৭০ জনের। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের পরীক্ষা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে ১৬৯ জনের।

জেলায় এ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ২৭১ জন। সুস্থ হয়েছে ১৩ হাজার ২৮৭ জন। অন্যরা চিকিৎসাধীন।

বুধবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ২৮৪ জন, জানিয়েছেন হাসপাতালের পরিচালক সাইফুর রহমান।

Share if you like

Filter By Topic