Loading...

কোভিড: দৈনিক শনাক্ত ৪ হাজারের নিচে নামল, মৃত্যু ১২০

| Updated: August 22, 2021 10:23:54


কোভিড: দৈনিক শনাক্ত ৪ হাজারের নিচে নামল, মৃত্যু ১২০

দেশে দিনে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও মৃত্যু দুটোই বেশ কমেছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ৪ হাজারের নিচে নেমে এসেছে, মৃতের সংখ্যাও নেমে এসেছে ১২০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় প্রায় ২৪ হাজার নমুনা পরীক্ষা করে দেশে ৩ হাজার ৯৯১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন কোভিড রোগী শনাক্ত হল।

গত ২৪ ঘণ্টায় মৃত ১২০ জনকে নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২৫ হাজার ১৪৩ জনের।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৭ হাজার ৬৬৬ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৫৫ হাজার ৪২১। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

Share if you like

Filter By Topic