দেশে গত এক দিনে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় ৪৩ জনের মৃত্যুর খবর শনিবার দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আগের দিন এই সংখ্যা ছিল ৩৪।
এক দিনে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৭ রোগী। আগের দিন ১ হাজার ৮৮৭ জনের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়েছিল।
