Loading...
The Financial Express

কোভিড-১৯: শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা

| Updated: October 11, 2021 11:33:31


কোভিড-১৯: শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে মৃত্যুর সংখ্যা

দেশে টানা দ্বিতীয় দিনের মত পাঁচশর কম কোভিড রোগী শনাক্ত হয়েছে; আগের দিনের চেয়ে কমে এসেছে মৃত্যুর সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে, তাদের ১১ জনই নারী।

দেশে এ পর্যন্ত যারা কোভিডে মারা গেছেন, তাদের ৬৪ শতাংশ পুরুষ হলেও করোনাভাইরাসের ডেল্টা ধরনের প্রদুর্ভাবের পর নারীদের মৃত্যুহার বেড়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত এক দিনে ২০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৪৮১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৪১৫ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, যা প্রায় পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম। এক দিনে মৃত্যু হয়েছিল ২০ জনের।

সে হিসেবে গত এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা কিছুটা বাড়লেও পাঁচশর নিচেই রয়েছে। আর মৃত্যুর সংখ্যা এক দিনে কিছুটা কমে এসেছে।

সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৬৮৮ জনের মৃত্যু ঘটিয়েছে এ ভাইরাস।

Share if you like

Filter By Topic