Loading...

কোভিড রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে নামল

| Updated: February 27, 2022 10:15:44


কোভিড মোকাবেলায় শনিবার গণটিকাদান চলেছে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। কোভিড মোকাবেলায় শনিবার গণটিকাদান চলেছে। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

করোনাভাইরাসের সংক্রমণের নিম্নমুখী ধারায় দেশে দিনে কোভিড রোগী শনাক্তের হার আবার ৫ শতাংশের নিচে নেমে এসেছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৭৫৯ জন রোগী শনাক্তের তথ্য জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তাতে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়ায় ৪ দশমিক ১৫।

গত ২৪ ঘণ্টায় ৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আর সেরে উঠেছেন ৭ হাজার ৩৪৩ জন।

Share if you like

Filter By Topic