কোভিড টিকার উৎপাদন বাড়াবে সেরাম ইনস্টিটিউট


এফই ডেস্ক | Published: May 31, 2021 12:07:55 | Updated: June 01, 2021 11:43:23


রয়টার্স ফাইল ছবি

অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকার উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)।

এখনকার মাসে সাড়ে ৬ কোটি ডোজের জায়গায় জুনে প্রায় ৯ কোটি ডোজ টিকা উৎপাদন করা হবে বলে কোম্পানির এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like